NirapodPay
Step-by-Step Guide

How to Setup NirapodPay

সেলফ হোস্টেড স্ক্রিপ্ট ইন্সটলেশন থেকে শুরু করে Paymently অ্যাপ কানেক্ট করে অটোমেটিক পেমেন্ট চালু করার সম্পূর্ণ গাইডলাইন।

1

সেলফ হোস্টেড সেটআপ

আপনি যদি সেলফ হোস্টেড প্যাকেজ কিনে থাকেন, তাহলে আপনার লাইসেন্স ড্যাশবোর্ড থেকে Source ZIP ফাইলটি ডাউনলোড করুন।

  • আপনার cPanel বা সার্ভারের File Manager-এ গিয়ে রুট ফোল্ডারে (যেমন: public_html) ZIP ফাইলটি আপলোড করে Extract করুন।
  • আপনার ওয়েবসাইটের ডোমেইন লিংক ভিজিট করলে একটি ইন্সটলেশন পেজ আসবে।
  • সেখানে আপনার Database নাম, ইউজারনেম, পাসওয়ার্ড এবং লাইসেন্স কী (License Key) দিয়ে ইন্সটলেশন সম্পন্ন করুন।
2

API Key তৈরি করা

ইন্সটলেশন শেষ হওয়ার পর আপনার এডমিন প্যানেলে (যেমন: yourdomain.com/admin) লগইন করুন।

  • ড্যাশবোর্ডের মেনু থেকে Settings অথবা API Settings অপশনে যান।
  • সেখানে Generate API Key বাটনে ক্লিক করে নতুন একটি সিক্রেট এপিআই কী তৈরি করুন।
  • এই API Key টি কপি করে সযত্নে সংরক্ষণ করুন, এটি আপনার ওয়েবসাইটে পেমেন্ট কানেক্ট করতে লাগবে।
3

ওয়েবসাইটের সাথে কানেক্ট করা

আপনার ই-কমার্স ওয়েবসাইট (যেমন WooCommerce) এর সাথে গেটওয়ে যুক্ত করতে আমাদের অফিসিয়াল প্লাগইন ব্যবহার করুন।

  • প্লাগইন ইন্সটল করার পর পেমেন্ট সেটিংসে গিয়ে আপনার গেটওয়ের Domain URL এবং তৈরি করা API Key বসিয়ে সেভ করুন।
  • ব্যাস! আপনার ওয়েবসাইটে অটোমেটিক চেকআউট পেজ চালু হয়ে গেছে।

Paymently অ্যাপ কনফিগারেশন

কাস্টমার পেমেন্ট করার পর ট্রানজেকশন অটোমেটিক ভেরিফাই হওয়ার জন্য আপনাকে মোবাইলে Paymently App ব্যবহার করতে হবে। এটি আপনার মোবাইলে আসা SMS পড়ে সরাসরি আপনার গেটওয়েতে ডাটা পাঠিয়ে দেয়।

  1. প্রথমে নিচে দেওয়া লিংক থেকে অ্যাপটি ইন্সটল করুন।
  2. অ্যাপ ওপেন করে লগইন পেজে আপনার গেটওয়ে ওয়েবসাইটের লিংক (Site URL), ইমেইল এবং পাসওয়ার্ড দিন।
  3. লগইন করে অ্যাপটিকে ব্যাকগ্রাউন্ডে চলতে দিন। এখন থেকে যেকোনো পেমেন্ট SMS আসলে তা সাথে সাথে আপনার ওয়েবসাইটে সিঙ্ক হয়ে যাবে!
Auto Sync